সাধারণ জিজ্ঞাসা (FAQ)
ই-কমার্স বিল্ডার বলতে কি বোঝায়?
ই-কমার্স বিল্ডার হলো এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোডিং বা টেকনিক্যাল জ্ঞান ছাড়াই খুব সহজে অনলাইন দোকানের ওয়েবসাইট তৈরি করা যায়। এখানে রেডি ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অর্ডার ও পেমেন্ট সিস্টেম সবকিছু একসাথেই পাওয়া যায়।
মাত্র ১ মিনিটে ওয়েবসাইট কিভাবে সম্ভব?
আমাদের সিস্টেমে সবকিছু আগে থেকেই সেটআপ করা থাকে। আপনি শুধু সাইনআপ করলেই অটোমেটিকভাবে আপনার জন্য একটি সম্পূর্ণ রেডি ওয়েবসাইট তৈরি হয়ে যায়, তাই ১ মিনিটের মধ্যেই ওয়েবসাইট লাইভ করা সম্ভব।
এটা কি শেয়ার ওয়েবসাইট? ওয়েবসাইটের ফুল এক্সেস কার কাছে থাকবে?
না, এটি কোনো শেয়ার ওয়েবসাইট না। প্রতিটি গ্রাহকের আলাদা আলাদা ওয়েবসাইট থাকে এবং আপনার ওয়েবসাইটের ফুল কন্ট্রোল ও অ্যাডমিন এক্সেস শুধুমাত্র আপনার কাছেই থাকবে।
এত কম টাকায় ওয়েবসাইট কিভাবে দিচ্ছেন?
আমরা একই সিস্টেমে একাধিক ওয়েবসাইট হোস্ট করি এবং অটোমেশন ব্যবহার করি, যার ফলে আমাদের খরচ কমে যায়। সেই সুবিধার কারণেই আমরা কম দামে মানসম্মত ই-কমার্স ওয়েবসাইট দিতে পারছি।
ওয়েবসাইট সেটআপ কে করে দিবে?
প্রাথমিক ওয়েবসাইট অটোমেটিকভাবে আমাদের সিস্টেম থেকেই তৈরি হয়ে যাবে। এরপর প্রয়োজন হলে থিম, লোগো, কালার বা প্রোডাক্ট সেটআপে আমাদের সাপোর্ট টিম আপনাকে গাইড করবে।
মান্থলি, বাৎসরিক, ৩ বছর এগুলো বলতে কি বুঝিয়েছেন?
এগুলো হলো আপনার ওয়েবসাইট ব্যবহারের সময়কাল। মান্থলি মানে মাসিক পেমেন্ট, বাৎসরিক মানে ১ বছরের জন্য একবারে পেমেন্ট, আর ৩ বছর প্ল্যানে একসাথে ৩ বছরের সার্ভিস নেওয়া যায় যা তুলনামূলকভাবে বেশি সাশ্রয়ী।
নেক্সট রিনিউ তে খরচ কেমন আসবে?
রিনিউ করার সময় আপনার নেওয়া প্যাকেজ অনুযায়ী নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে। আমরা আগেই আপনাকে নোটিফাই করবো, কোনো হিডেন চার্জ নেই।
সাব ডোমেইনে ওয়েবসাইট করতে হয় কেন? আর আমার কাস্টম ডোমেইন কিভাবে ব্যাবহার করবো?
শুরুতে সহজ ও ফ্রি ভাবে চালু করার জন্য সাব ডোমেইন দেওয়া হয়। তবে আপনার নিজের ডোমেইন থাকলে খুব সহজেই DNS সেটিং করে সেটাকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে নিতে পারবেন।
ওয়েবসাইট কিভাবে তৈরী করতে হয়?
প্রথমে সাইনআপ করুন, এরপর থিম সিলেক্ট করুন, প্রোডাক্ট যোগ করুন এবং প্রয়োজনীয় সেটিংস সম্পন্ন করুন। সবকিছুই ক্লিকের মাধ্যমে করা যায়, কোনো কোডিং দরকার নেই।